বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • "আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা লড়াইয়ের তারিখ ঘোষণা"

    কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২২ সালে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয় ‘ফিনালিসিমা’। ঐতিহাসিক সেই ম্যাচে ইতালিকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এবার আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটির দ্বিতীয় আসর, যেখানে দুই মহাদেশের শ্রেষ্ঠ দলের লড়াই দেখার অপেক্ষায় ফুটবলভক্তরা।

    শুরুর দিকে ‘ফিনালিসিমা’ আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা ছিল তবে অবশেষে সোমবার (২৮ জুলাই) দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এই টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করেছে। ২০২৬ মৌসুমের প্রতিযোগিতার সূচি প্রকাশের সময় কনমেবল আনুষ্ঠানিকভাবে জানায় যে, আগামী বছর মার্চের মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এই ম্যাচ।

    কনমেবল সময়সূচি প্রকাশ করলেও ম্যাচটির ভেন্যু নির্ধারিত হয়নি এখনো। সম্ভাব্য ভেন্যু হিসেবে আমেরিকা নাম এসেছে তবে সৌদি আরব ও কাতারও এই ম্যাচটি আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে।

    ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছিল মেসি-মার্টিনেজরা। একই সময়ে ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল লামিন-পেদ্রির স্পেন। এদিকে, মেসি ও লামিনের মধ্যকার লড়াই দেখার জন্য ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ