শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) সকালে জাফলংয়ের নয়াবস্তি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হরে কৃষ্ণ চন্দ্র দাস (৪৮) নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার খলাপাড়া এলাকার পরলোকগত দরুশি চন্দ্র দাসের ছেলে। সে বালু শ্রমিকের কাজ করার সুবাদে দীর্ঘদিন ধরে জাফলংয়ের কালিনগর এলাকায় বসবাস করে আসছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয়রা নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই ওবায়দুল্লাহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন তার লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার হরে কৃষ্ণ চন্দ্র দাস জাফলংয়ের পিয়াইন নদীতে বালুর কাজ করতে যান। এ সময় হঠাৎ করে নৌকা থেকে নদীতে পড়ে যান কৃষ্ণ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় লোকজন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন