বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় আরও দক্ষ হচ্ছে বেরোবি: উপাচার্য শওকাত আলী

    প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় আরও দক্ষ হচ্ছে বেরোবি: উপাচার্য শওকাত আলী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে প্রশাসনিক স্বচ্ছতা, দক্ষতা এবং দ্রুততার জন্য একটি কার্যকর ফাইল ট্র্যাকিং সিস্টেম অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ডে গতিশীলতা আনার লক্ষ্যে এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপাচার্য আরও বলেন, ফাইল ট্র্যাকিং সিস্টেম ব্যবহারে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে দক্ষ করে তোলার জন্য নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন।

    তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার জন্য যে ধরনের উদ্যোগ প্রয়োজন, প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে। 

    ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। 

    আলোচক হিসেবে ফাইল ট্র্যাকিং সিস্টেম ব্যবহারের কৌশল ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন। 

    প্রশিক্ষণ কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। 

    এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ এবং ড. মোঃ আব্দুর রকিব উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন