শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • চরফ্যাসনে সরকারি তিন প্রকল্পে অনিয়ম তদন্ত চায় আরসিপি

    চরফ্যাসনে সরকারি তিন প্রকল্পে অনিয়ম তদন্ত চায় আরসিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশন উপজেলায় সরকারি তিন প্রকল্পে দুর্নীতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে উপকূলীয় মানুষের অধিকার রক্ষা আন্দোলন ''রাইটস ফর কোস্টাল পিপল (আরসিপি)''। 

    শুক্রবার (১ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,   সংগঠনটির চেয়ারম্যান রেদওয়ানুল হক ও মহাসচিব ইব্রাহীম খলিল সবুজ এক যৌথ বিবৃতিতে বলেন, ‎সম্প্রতি চরফ্যাসন উপজেলার চলতি বছরের কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পের বরাদ্দের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে, বিভিন্ন মহল থেকে এই তিন প্রকল্পের কাজে  অনিয়মের অভিযোগ ওঠে। 

    যা জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। বিষয়টি নিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ফোরামে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।  উল্লেখিত প্রকল্পের কাজে অনিয়মের প্রতিবাদে কয়েকটি গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। 

    ‎এর পরিপ্রেক্ষিতে উপকূলীয় এলাকার মানুষের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রাইটস ফর কোস্টাল পিপল (আরসিপি) প্রশাসনের কাছে  এ ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করছে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তা জনসম্মুক্ষে প্রকাশ করার আহবান জানাচ্ছে।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন