বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে তারেক- এরদোয়ান বৈঠক ভয়ের রাজনীতি নয়, সত্য যাচাইয়ের সংস্কৃতি চাই রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত

    শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করা হবে বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

    শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার আবেদন নিয়ে আলোচনার মধ্যেই ভারতের এই বক্তব্য এল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লন্ডনের একটি আইন সংস্থা শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে চিঠি পাঠিয়েছে।

    চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের আওতায় তাঁর অধিকার ও দায়বদ্ধতার কথা উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় নথি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

    গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে এ রায় দেওয়া হয়। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

    এর আগে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান তিনি।

    এদিকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়ে আসছে। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দী বিনিময় চুক্তির কথাও উল্লেখ করেছে ঢাকা। তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেওয়া হয় না।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর এ প্রসঙ্গে প্রশ্ন তুলে বলেন, ‘আমরা কি তাঁর সঙ্গে একজন সাধারণ বাণিজ্যিক ভ্রমণকারীর মতো আচরণ করব এবং বলব যে এসে শ্বশুরবাড়ি ঘুরে যান?’

    মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রত্যর্পণ ও দেশে ফেরার বিষয়ে একাধিক সাংবাদিক প্রশ্ন করেন। একজন বাংলাদেশি নাগরিক দেশে ফিরতে চাইলে এ ক্ষেত্রে ভারতের ভূমিকা কী হবে এবং ঢাকা-দিল্লির মধ্যে এ নিয়ে কোনো মধ্যস্থতা বা আলোচনা হবে কি না, তা জানতে চান সাংবাদিক গৌতম লাহিড়ী।

    এএফপির সাংবাদিক ভুবন বাগগা জানতে চান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে কোনো আলোচনা হয়েছে কি না। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক সত্য কৃষ্ণ মোহন বাংলাদেশের প্রত্যর্পণের দাবির বিষয়ে ভারতের অবস্থান জানতে চান। আর দ্য হিন্দুর সাংবাদিক কল্লোল ভট্টাচার্য প্রশ্ন করেন, পাসপোর্ট ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না।

    জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের বিষয়। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

    ভ্রমণসংক্রান্ত নথির বিষয়ে তিনি বলেন, বিদেশ ভ্রমণের জন্য একজন ব্যক্তির বৈধ ভ্রমণ নথি থাকা প্রয়োজন। বিষয়টির নির্দিষ্ট আইনি ও কৌশলগত দিক খতিয়ে দেখে পরে বিস্তারিত জানাবেন বলেও সাংবাদিকদের জানান তিনি।

    সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, আগের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের বাইরে এ বিষয়ে নতুন কোনো তথ্য তাঁর কাছে নেই।

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর কিংবা এ নিয়ে দুই দেশের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ মুহূর্তে নিশ্চিত করার মতো কোনো তথ্য নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন