বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে তারেক- এরদোয়ান বৈঠক ভয়ের রাজনীতি নয়, সত্য যাচাইয়ের সংস্কৃতি চাই
  • উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ

    উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামুদ্রিক অপরাধ দমন ও উপকূলীয় নিরাপত্তা জোরদারে ড্রোন, দ্রুতগতির জলযান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

    দেশের ১৯টি উপকূলীয় জেলার সমুদ্রসীমা, সমুদ্রবন্দর, নৌপথ ও সামুদ্রিক সম্পদের নিরাপত্তায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দুর্গম চরাঞ্চল ও বিস্তীর্ণ সমুদ্র এলাকায় প্রচলিত টহলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি কঠিন। জলদস্যুতা, মানবপাচার ও মাদক চোরাচালান প্রতিরোধেও নানা চ্যালেঞ্জ রয়েছে।

    তিনি জানান, ২০২৬ সালের এপ্রিলে কোস্টগার্ডের সরঞ্জাম তালিকায় তিনটি নজরদারি ড্রোন ও একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন যুক্ত হয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় একটি বহুমুখী রেসপন্স ভেসেল ও দুটি অফশোর প্যাট্রল ভেসেল নির্মাণাধীন রয়েছে। এ ছাড়া হেলিকপ্টার সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।

    বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিমরাড) মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও সম্পদ সুরক্ষায় নৌবাহিনী, কোস্টগার্ড এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি।

    তিনি সামুদ্রিক বিষয়াবলি নিয়ে পৃথক মন্ত্রণালয় গঠন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে কমিটি করার প্রস্তাব দেন। তাঁর মতে, রাডার, স্বয়ংক্রিয় জাহাজ শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস), স্যাটেলাইট, ড্রোন ও গোয়েন্দা তথ্যের সমন্বিত ব্যবহার জলদস্যুতা, চোরাচালান, মানবপাচার ও অবৈধ মাছ আহরণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

    তিনি আরও বলেন, দক্ষ জনবল, আধুনিক সরঞ্জাম, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা এবং দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা গেলে সামুদ্রিক হুমকি মোকাবিলা ও উদ্ধার অভিযান পরিচালনা সহজ হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন