বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সাঁতারে নতুন ইতিহাস, ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি বাংলাদেশিদের

    সাঁতারে নতুন ইতিহাস, ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি বাংলাদেশিদের
    ছবি: সংগৃহিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সাঁতার ইতিহাসে যুক্ত হলো আরেক গৌরবগাথা। দীর্ঘ ৩৭ বছর পর ফের ইংলিশ চ্যানেল জয় করলেন বাংলাদেশের দুই সাহসী সাঁতারু—মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল।

    মঙ্গলবার (৩০ জুলাই) ভারতের চার সাঁতারুর সঙ্গে একটি রিলে টিম হিসেবে অংশ নিয়ে তাঁরা ইংলিশ চ্যানেল পাড়ি দেন। টানা ১২ ঘণ্টা ১০ মিনিট ধরে সাঁতরে চ্যানেল পাড়ি দিয়ে সাফল্যের মুখ দেখেন তাঁরা।

    এমন দুঃসাহসিক অভিযানে অংশ নিয়ে শুধু নিজেদের নয়, বাংলাদেশকেও আন্তর্জাতিক সাঁতার ম্যাপের সামনে আরও একবার পরিচিত করে তুলেছেন সাগর ও হিমেল। তাদের এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অনন্য গর্বের বিষয়।

    এশিয়ার প্রথম সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সাল—এই সময়ের মধ্যে ছয়বার এই চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রজেন দাস।

    সবচেয়ে কম সময়ে চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ডও আছে তাঁর। এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক ও সর্বশেষ ১৯৮৭ সালে মোশারফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।

    ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া যেকোনো সাঁতারুর জন্যই স্বপ্ন। তবে সাঁতারের জন্য স্লট পাওয়া যায় না।

    কখনো এটা সাঁতারুদের জন্য হয়ে পড়ে ব্যয়বহুল। বাংলাদেশি দুই সাঁতারু ৭ জুলাই যুক্তরাজ্য যাওয়ার পর অপেক্ষায় থাকতে হয়েছে তাঁদের। আবহাওয়া প্রতিকূল থাকায় স্লট পাচ্ছিলেন না তাঁরা। চ্যানেলে জেলি ফিশ আছে।

    পানির তাপমাত্রা থাকে ১৫ থেকে ১৯ ডিগ্রি। আবহাওয়া খারাপ থাকলে তো আরো সমস্যা। শেষ পর্যন্ত সফলভাবে চ্যানেল পাড়ি দিয়ে সন্তুষ্টি জানিয়েছেন বাংলাদেশের দুই সাঁতারু।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ