বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ম্যাচের শেষ মিনিটে মেসির অ্যাসিস্টে দুর্দান্ত জয় মিয়ামির

    ম্যাচের শেষ মিনিটে মেসির অ্যাসিস্টে দুর্দান্ত জয় মিয়ামির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৯৫ মিনিট পর্যন্ত ম্যাচে সমতা ছিল ১-১। মনে হচ্ছিল, ম্যাচটি ড্র হয়েই শেষ হবে। কিন্তু ঠিক শেষ বাঁশি বাজানোর আগ মুহূর্তে জাদুকরি মুহূর্ত সৃষ্টি করলেন লিওনেল মেসি। প্রতিপক্ষ রক্ষণ ভেদ করে দুর্দান্ত এক পাসে গোল করালেন সতীর্থ মার্সেলো ভাইগান্টকে। তাঁর গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লিগস কাপের অভিযান দুর্দান্তভাবে শুরু করল ইন্টার মিয়ামি।

    ম্যাচজুড়ে মেসির উপস্থিতি এবং নেতৃত্ব দলের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলেছে। শেষ মুহূর্তে তার অসাধারণ চোখ ও পাসিং দক্ষতা আবারও প্রমাণ করল, কেন তিনি এখনও খেলার জাদুকর।

    আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় ঘরের মাঠ ফোর্ট লডারহিলে প্রথম গোল পেতে মিয়ামিকে অপেক্ষা করতে হয় ৫৭ মিনিট পর্যন্ত। সতীর্থ টেলাসকো সেগোভিয়াকে দিয়ে গোল করান মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের পাসে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে গোল করেন ভেনেজুয়েলার মিডফিল্ডার।

    শেষ মিনিটে মেসি-জাদু, দে পলের অভিষেকে মিয়ামির নাটকীয় জয়

    ৮০ মিনিটে অ্যাটলাসকে সমতায় ফেরান হোস লেজেনো। এরপর জয়সূচক গোল পেতে মরিয়া হয়ে ওঠে মিয়ামি। অবশেষে ৯৬ মিনিটে সেই কাঙ্ক্ষিত গোলটি পায় এমএলএসের ক্লাবটি।

    ভাইগান্টকে জাদুকরী পাস দেন মেসি। যে কারণে ভেনেজুয়েলা তারকার গোল করতে খুব বেশি সমস্যা হয়নি।

    লিগস কাপ হলো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ও মেক্সিকোর শীর্ষ পর্যায়ের ক্লাবগুলোর একটি প্রতিযোগিতা। এখানে এমএলএসের ১৮টি ক্লাব (২০২৪ মৌসুমের সেরা) অংশ নিচ্ছে। আর মেক্সিকোর শীর্ষ পর্যায়ে খেলা (লিগা মিক্স) ১৮টি ক্লাবের সবগুলোই খেলছে।

    গ্রুপ পর্বে এ-গ্রুপের প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে, যার সবগুলোই বি-গ্রুপের দলের বিপক্ষে। একইভাবে বি-গ্রপের প্রত্যেকটি দল এ-গ্রুপের তিনটি দলের বিপক্ষে খেলবে। অর্থাৎ প্রতিটি ম্যাচই হবে এমএলএসের ক্লাব বনাম লিগা মিক্সের ক্লাব।

    লিগ পর্বের খেলা শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ চারটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখানেও ম্যাচগুলো হবে এমএলএস ক্লাব বনাম লিগা মিক্স ক্লাব। এরপর যথারীতি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ