বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • কোল্ডপ্লে স্টেজে মেসি-রোকুজ্জোর হৃদয় ছুঁয়ে যাওয়া ‘কিস ক্যাম’

    কোল্ডপ্লে স্টেজে মেসি-রোকুজ্জোর হৃদয় ছুঁয়ে যাওয়া ‘কিস ক্যাম’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রোববার রাতের কোল্ডপ্লে কনসার্টে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। এই ভিন্ন পরিবেশে মেসিকে ঘিরে ভক্তদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

    ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের যুক্তরাষ্ট্র সফরের শেষ স্টেজে অনুষ্ঠিত এই কনসার্টে, দর্শকরা গান ও সঙ্গীতে মেতে উঠেছিলেন। কনসার্টের এক মুহূর্তে স্টেডিয়ামের ‘কিস ক্যাম’ ক্যামেরায় ধরা পড়ে মেসি এবং তার সতীর্থ রোকুজ্জো, যা ভক্তদের মধ্যে আনন্দের সঞ্চার করে।

    মুহূর্তেই স্টেডিয়ামজুড়ে উচ্ছ্বাস—হর্ষধ্বনি, করতালির রোল। স্ক্রিনে হাসিমুখে হাত নাড়েন মেসি-রোকুজ্জো। আর তখনই মঞ্চ থেকে গায়ক ক্রিস মার্টিন বলে ওঠেন, ‘আজ আমাদের শো দেখতে আসার জন্য ধন্যবাদ, সর্বকালের সেরা ক্রীড়াবিদ।’
    এই কথার প্রতিধ্বনি যেন হয়ে স্টেডিয়াম কেঁপে ওঠে, হাজারো কণ্ঠে ধ্বনিত হয়, ‘মেসি! মেসি!’

    রোকুজ্জো পরে ইনস্টাগ্রামে কনসার্টের কয়েকটি মুহূর্ত শেয়ার করলে ভক্তদের ভালোবাসায় সয়লাব হয়ে যায় কমেন্ট বক্স।

    এক ভক্ত মজার ছলে লেখেন, ‘তাদের কয়েক সেকেন্ডের জন্য লুকিয়ে পড়া উচিত ছিল, তাহলে খুব মজা হতো।’
    এই মন্তব্যের পেছনে ছিল সাম্প্রতিক এক ঘটনা। ১৬ জুলাই বোস্টনে কোল্ডপ্লের আরেক কনসার্টে কিস ক্যামে ধরা পড়েই অপ্রস্তুতভাবে সরে যান এক সফটওয়্যার প্রতিষ্ঠানের সিইও ও এইচআর প্রধান—পরে জানা যায়, সিইও বিবাহিত, স্ত্রী ছিলেন অন্য শহরে।

    তবে মেসি-রোকুজ্জোর গল্প একেবারেই ভিন্ন।

    ছোটবেলা থেকে প্রেম, ২০১৭ সালের বিয়ে আর এখন তিন সন্তান নিয়ে গড়া সুখের সংসার। কোল্ডপ্লের গিটারের সুর যখন স্টেডিয়ামে বেজে চলেছে, তখন জায়ান্ট স্ক্রিনে ধরা পড়েছে এক হৃদয়গ্রাহী মুহূর্ত—বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ ও তার প্রাণের মানুষের ভালোবাসার অনন্য প্রকাশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ