মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • দেড় শতকের দ্বারপ্রান্তে থেমে গেল শান্তর ব্যাট

    দেড় শতকের দ্বারপ্রান্তে থেমে গেল শান্তর ব্যাট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাজমুল হোসেন শান্ত প্রথম দিন শেষে ১৩৬ রান করে অপরাজিত থাকায়, সতীর্থ মুশফিকুর রহিম আশা প্রকাশ করেছিলেন তিনি হয়তো দ্বিশতকের দেখা পাবেন। দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামার পর শান্ত যেভাবে ধৈর্য ধরে খেলছিলেন, তাতে মুশফিকের সেই আশার সঙ্গে একাত্মতা পোষণ করেছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরাও।

    তবে দুর্ভাগ্যজনকভাবে মাত্র ২ রানের জন্য ১৫০ রানের মাইলফলক ছুঁতে পারেননি নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিনের শুরুতেই, সপ্তম ওভারে আসিথা ফার্নান্দোর একটি অফ-ড্রাইভ করতে গিয়ে ব্যাটে ঠিকভাবে টাইমিং করতে পারেননি তিনি। ফলাফল, মিডঅফে দাঁড়িয়ে থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে সহজ ক্যাচ তুলে দেন শান্ত।

    দীর্ঘ ২৭৯ বল খেলে ১৪৮ রানের অনবদ্য ইনিংস খেলে বিদায় নেন তিনি। তার এই ইনিংসের মাধ্যমে গড়ে ওঠা চতুর্থ উইকেটের ২৬৪ রানের দুর্দান্ত জুটি ভেঙে যায়।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৯৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩১০ রান। মুশফিকুর রহিম ১১১ রানে অপরাজিত রয়েছেন, সঙ্গে রয়েছেন লিটন দাস, তিনি এখনও খাতা খুলেননি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: