মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয়, ৩ উইকেট নেই বাংলাদেশের

    প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয়, ৩ উইকেট নেই বাংলাদেশের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গল টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, তবে শুরুর ধাক্কা এড়ানো যায়নি। ইনিংসের পঞ্চম ওভারেই ওপেনার এনামুল হক বিজয় ফিরে যান সাজঘরে।

    এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হক ধীরস্থিরভাবে ইনিংস গড়ার চেষ্টা করেন। প্রথম ঘণ্টায় আর কোনো বিপদ হতে দেননি তারা। তবে দ্বিতীয় ঘণ্টায় খেলা ঘুরিয়ে দেন অভিষিক্ত শ্রীলঙ্কান স্পিনার থারিন্দু রত্নায়েকে। পরপর দুই বলে ফিরিয়ে দেন সাদমান ও মুমিনুলকে, যা বাংলাদেশ শিবিরে কিছুটা চাপ তৈরি করে।

    এই চাপে দৃঢ়তা দেখান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে এ জুটি রক্ষণ আর আক্রমণের মিশেলে এগিয়ে নেয় বাংলাদেশকে। শ্রীলঙ্কার স্পিন আক্রমণ সামলে তারা প্রথম সেশন শেষ করেন দৃঢ়তায়।

    লাঞ্চ বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯০ রান। শান্ত ২৫ এবং মুশফিক ২০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামবেন। তাদের অবিচ্ছিন্ন জুটিতে রান এসেছে ৪৫।

    গলে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। তবে শুরুটা একেবারেই প্রত্যাশা অনুযায়ী হয়নি। পঞ্চম ওভারে এনামুল হক বিজয়ের বিদায়ে শুরু হয় পতনের সুর। আর এরপর অভিষিক্ত স্পিনার থারিন্দু রত্নায়েকে যোগ করেন ধাক্কা।

    সকালে আকাশ ছিল মেঘলা, উইকেট খানিকটা স্যাঁতসেঁতে—তবে শান্ত আত্মবিশ্বাসী ছিলেন, টস জিতে ব্যাট নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বলেন, উইকেট পরে ভালোভাবে ব্যাটিং সহায়ক হবে। অন্যদিকে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়াও জানিয়েছেন, তিনিও টস জিতলে ব্যাটিং নিতেন।

    তবে বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। পঞ্চম ওভারে অফ স্টাম্পের বাইরের বলে পা বাড়িয়ে ডিফেন্স করতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন এনামুল হক বিজয়। আউট হন কোনো রান না করেই, বোলার ছিলেন আসিথা ফার্নান্দো।

    এরপর কিছুটা ধৈর্যের পরিচয় দেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে গড়েন ৩৪ রানের জুটি। তবে থারিন্দু রত্নায়েকে এই জুটিতে হানা দেন তার চতুর্থ ওভারে। সাদমান অফস্পিনে ফ্লাইটেড বল খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ধনঞ্জয়ার হাতে। তিনি ফেরেন ১৪ রান করে।

    পরের ওভারেই আবার আঘাত হানেন এই স্পিনার। এবার প্রথম বলেই পেছনে সরে গিয়ে কাট করতে গিয়ে বল ব্যাটে লাগিয়ে আবারও ধনঞ্জয়ার হাতে ক্যাচ দেন মুমিনুল হক। ফেরেন ৩৩ বলে ২৯ রান করে।

    তিন শীর্ষ ব্যাটারের দ্রুত বিদায়ে চাপেই পড়ে যায় সফরকারী বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম চেষ্টা করেন ইনিংস মেরামতের।

    লাঞ্চ বিরতিতে বাংলাদেশ সংগ্রহ ৩ উইকেটে ৯০ রান। শান্ত ২৫ ও মুশফিক ২০ রানে অপরাজিত।**


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ