মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • নারী বিশ্বকাপ: প্রকাশিত হলো সূচি, ৭টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

    নারী বিশ্বকাপ: প্রকাশিত হলো সূচি, ৭টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠছে  ভারত নারী ওয়ানডে বিশ্বকাপের। নারী ক্রিকেটের এই মেগা আসরের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।

    রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। তাই গ্রুপ পর্বে সতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ২ অক্টোবর। এই ম্যাচটি হবে কলম্বোতে। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় এই আসরে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।

    এরপর ৭ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, ভেন্যু গুয়াহাটি। ১০ অক্টোবর বাংলাদেশের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ভেন্যু ভাইজাগ।

    একই ভেন্যুতে নিগার সুলতানা জ্যোতির দল নিজেদের চতুর্থ ও পঞ্চম ম্যাচ খেলবে ১৩ ও ১৬ অক্টোবর। প্রতিপক্ষ যথাক্রমে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ষষ্ঠ ম্যাচ খেলতে আবারো শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। কলম্বোতে ২০ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জ্যোতির দল।

    গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৬ অক্টোবর, প্রতিপক্ষ ভারত। এই ম্যাচটি হবে বেঙ্গালুরুতে।

    ২৯ এবং ৩০ অক্টোবর আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে। ভেন্যু গুয়াহাটি এবং বেঙ্গালুরু। ২ নভেম্বর ফাইনাল হবে বেঙ্গালুরুতে। তবে পাকিস্তান সেমি ফাইনাল ও ফাইনাল খেললে ম্যাচ হবে কলম্বোতে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ