বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন?
  • ২০২৫ নারী বিশ্বকাপ

    ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলায় দিন-তারিখ প্রকাশ

    ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলায় দিন-তারিখ প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত বছরের ডিসেম্বর মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি সমঝোতায় পৌঁছেছিল, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় নির্দিষ্ট সময়ের জন্য আইসিসি আয়োজিত টুর্নামেন্টে কোনো দল সরাসরি অন্য দেশের মাঠে খেলার পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে হাইব্রিড মডেল কার্যকর করা হবে।

    গত মে মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার কারণে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও জটিল হয়ে পড়েছিল। তখন কিছু ভারতীয় সাবেক ক্রিকেটার আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অনিচ্ছা প্রকাশ করেন, যা ভবিষ্যতের হাইভোল্টেজ ম্যাচগুলোকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়।

    তবে অবশেষে এই অনিশ্চয়তা কাটিয়ে উঠেছে ক্রিকেট বিশ্ব। ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে মুখোমুখি হবে পাকিস্তান। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো সূত্রে জানা গেছে, যদি সবকিছু ঠিক থাকে, তবে ৫ অক্টোবর শ্রীলঙ্কার কলম্বোতে নিরপেক্ষ ভেন্যুতে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে।

    ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। উদ্বোধনী ম্যাচে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। এরপর ২৬ অক্টোবর ভারত বেঙ্গালুরুতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে।

    এই বিশ্বকাপের এটি ১৩তম আসর, যার ফাইনাল ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ফাইনালে পাকিস্তান উঠলে খেলা হবে কলম্বোতে, অন্যথায় শিরোপার ম্যাচটি হবে বেঙ্গালুরুর মাঠে।

    ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১ অক্টোবর ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ৮ অক্টোবর তাদের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে অনুষ্ঠিত হবে। আর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ফাইনালের পুনরাবৃত্তি ম্যাচ ২২ অক্টোবর ইন্দোরে খেলা হবে।

    পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বোতে; বাংলাদেশ (২ অক্টোবর), ইংল্যান্ড (১৫ অক্টোবর), নিউজিল্যান্ড (১৮ অক্টোবর), দক্ষিণ আফ্রিকা (২১ অক্টোবর) ও শ্রীলঙ্কার (২৪ অক্টোবর) বিপক্ষে।

    বাংলাদেশ প্রথম ম্যাচেই মুখোমুখি হবে পাকিস্তানের, এরপর বিশাখাপত্তনমে আরও তিনটি ম্যাচ খেলবে। এছাড়া ২০ অক্টোবর শ্রীলঙ্কার সঙ্গে কলম্বোতে একটি ম্যাচ রয়েছে টাইগারদের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ