সৌদি পৌঁছেছেন ৫০ হাজার বাংলাদেশি হজযাত্রী, ১২ জনের ইন্তেকাল

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ৮ মে ২০২৬ (সৌদি সময়) পর্যন্ত মোট ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এর মধ্যে:
সরকারি ব্যবস্থাপনায়: ৪,০৭১ জন
বেসরকারি ব্যবস্থাপনায়: ৪৬,০২৫ জন
চলতি বছরের হজযাত্রা শুরু হয় ১৮ এপ্রিল থেকে। এখন পর্যন্ত মোট ১২৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
ফ্লাইট পরিচালনার তথ্য অনুযায়ী:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৫৯টি ফ্লাইট
সৌদি এয়ারলাইন্স: ৪৭টি ফ্লাইট
ফ্লাইনাস এয়ারলাইন্স: ২২টি ফ্লাইট
যাত্রী পরিবহনের হিসাব অনুযায়ী:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ২৩,৫৯১ জন
সৌদি এয়ারলাইন্স: ১৭,৬৪৬ জন
ফ্লাইনাস এয়ারলাইন্স: ৮,৮৫৯ জন
চিকিৎসা ও আইটি সহায়তা সেবা
সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত:
১৮,৯৮৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে
এছাড়া আইটি হেল্প ডেস্কের মাধ্যমে:
১৩,০১১টি সেবা প্রদান করা হয়েছে
হজযাত্রীদের মৃত্যু
চলতি বছরে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যাওয়া মোট ১২ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ২ জন নারী।
মৃতদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় ইন্তেকাল করেন। সর্বশেষ মৃত্যুবরণ করেন যশোরের মো. আব্দুল মতিন (৫৩)।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে ২০২৬।
হজ ব্যবস্থাপনার সময়সূচি অনুযায়ী:
সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট: ২১ মে
ফিরতি ফ্লাইট শুরু: ৩০ মে
ফিরতি ফ্লাইট শেষ: ৩০ জুন