সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফ্যাসিস্টআমলে সরকারপ্রধানের বিদেশ সফরে কোটি কোটি টাকা অপচয় হতো: রিজভী জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর, বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা : মাহদী আমিন চট্টগ্রাম বিভাগের ১২ কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি ফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট, কয়েক হাজার ব্যবহারকারীর ভোগান্তি নিখোঁজের পর মিলছে শিশুদের মরদেহ, আট মাসে নিহত ১৫৫ এনসিপি নেত্রী মনিরা শারমিনের বাবার মৃত্যু চন্দ্রমুখী চরিত্রে এবার কৌশানি মুখার্জি এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীকে ৭ দিনের রিমান্ড আবেদন বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল সরকারের বড় সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য স্বাস্থ্যবিধিতে নতুন নির্দেশনা সৌদি আরবের

    হজযাত্রীদের জন্য স্বাস্থ্যবিধিতে নতুন নির্দেশনা সৌদি আরবের
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিরা এ বছর হজের অনুমতি বা পারমিট পাবেন না। পাশাপাশি হজযাত্রীদের জন্য একাধিক টিকা বাধ্যতামূলক করা হয়েছে। 

    সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, হজের কঠিন আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে যাতে কোনো হজযাত্রী গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে না পড়েন, সে বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব শারীরিক অবস্থাকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে তার মধ্যে রয়েছে—কিডনির জটিলতা বা ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগ, হার্ট ফেইলিউর, গুরুতর লিভার সিরোসিস, জটিল মানসিক রোগ, স্মৃতিভ্রংশ (ডিমেনশিয়া), চরম বার্ধক্যজনিত দুর্বলতা এবং অন্তঃসত্ত্বা নারীদের শেষ তিন মাসের গর্ভাবস্থা।

    সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, হজযাত্রীদের অবশ্যই এমন শারীরিক অবস্থায় থাকতে হবে যাতে তারা হজের সব রোকন বা আনুষ্ঠানিকতা কোনো বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি ছাড়াই সম্পন্ন করতে পারেন।

    স্বাস্থ্য নির্দেশনা অনুযায়ী, সব হজযাত্রীকে হজের অন্তত ১০ দিন আগে মেনিনজাইটিস টিকা নিতে হবে। এছাড়া বয়স্ক, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বা নারীদের জন্য করোনা ও মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

    মন্ত্রণালয় আরও জানিয়েছে, পূর্বে নেওয়া টিকার মেয়াদ শেষ হলে হজযাত্রীদের অবশ্যই নতুন করে ডোজ গ্রহণ করতে হবে।

    সৌদি সরকার মূলত বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি কমানো এবং মক্কায় সমবেত লাখো হজযাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের কঠোর স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করে থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ