সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিনহোর রেফারিং অভিযোগ, সিমিওনের বার্তা :‘সম্মানের সীমা অতিক্রম করা ঠিক নয়’ ফ্যাসিস্টআমলে সরকারপ্রধানের বিদেশ সফরে কোটি কোটি টাকা অপচয় হতো: রিজভী জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর, বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা : মাহদী আমিন চট্টগ্রাম বিভাগের ১২ কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি ফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট, কয়েক হাজার ব্যবহারকারীর ভোগান্তি নিখোঁজের পর মিলছে শিশুদের মরদেহ, আট মাসে নিহত ১৫৫ এনসিপি নেত্রী মনিরা শারমিনের বাবার মৃত্যু চন্দ্রমুখী চরিত্রে এবার কৌশানি মুখার্জি এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীকে ৭ দিনের রিমান্ড আবেদন বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল
  • ঈদ ২৭ না ২৮ মে? সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা যাচ্ছে

    ঈদ ২৭ না ২৮ মে? সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা যাচ্ছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র হজ ও ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে, সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা ততই বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও ক্যালেন্ডার বিশ্লেষণের ভিত্তিতে ঈদের সম্ভাব্য সময় জানাতে শুরু করেছে।

    সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম্মুল কুরা’ অনুযায়ী, আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। হিসাব অনুযায়ী, ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন। অর্থাৎ জিলকদ মাস পূর্ণ ৩০ দিন হলে ২৭ মে ঈদের সম্ভাব্য দিন হিসেবে ধরা হচ্ছে।

    অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন মুসলিম সংগঠন জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ মে (বুধবার) অথবা ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা হতে পারে। মুসলিম জীবনবিষয়ক আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইনও একই ধরনের পূর্বাভাস দিয়েছে।

    সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী, আগামী ২৬ মে আরাফাতের দিন পড়তে পারে এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    তবে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবে বাংলাদেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর আসে জিলহজ মাস। এই মাসের ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। তবে ঈদের সুনির্দিষ্ট দিন নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ