রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিলেন এমপি প্রস্তাবিত বাজেটকে ‘ঐতিহাসিক’ বললেন আমান উল্লাহ আমান আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়েতে ১০০ অতিথির বেশি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব ডিগ্রির সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু, যা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় বেক্সিমকোতে ফিরল ক্রেতা, আধাঘণ্টায় প্রায় ১০০ কোটি টাকার লেনদেন মার্কিন ঘাঁটি নিয়ে নতুন হুমকি ইরানের মেসির রেকর্ডে উজ্জ্বল আর্জেন্টিনা, শতভাগ জয় নিয়ে নকআউটে রামপুরা হত্যাকাণ্ডে হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড লন্ডন হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর গুজব: বাংলাদেশ হাইকমিশন
  • ভূমি সেবায় স্বচ্ছতা আনতে নতুন নির্দেশনা জারি

    ভূমি সেবায় স্বচ্ছতা আনতে নতুন নির্দেশনা জারি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করতে নতুন নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। দেশের সব সহকারী কমিশনারের (ভূমি) কাছে পাঠানো এক চিঠিতে নাগরিক সেবার গতি বাড়াতে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।

    নতুন নির্দেশনা অনুযায়ী, ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য হোল্ডিং খোলার আবেদন যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে হবে।

    যদি কোনো আবেদন অনুমোদনের উপযুক্ত না হয়, তাহলে তা বাতিলের ক্ষেত্রে স্পষ্ট কারণ উল্লেখ করতে হবে, যাতে আবেদনকারী বিষয়টি সম্পর্কে অবগত থাকতে পারেন।

    এছাড়া ভূমি উন্নয়ন করের পরিমাণ, বকেয়া কর, অথবা জমির ব্যবহারভিত্তিক শ্রেণি নিয়ে কোনো আপত্তি উঠলে তা সাত দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

    ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিকদের জন্য ভূমি-সংক্রান্ত সেবা সহজ, স্বচ্ছ ও দ্রুততর করতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভূমি উন্নয়ন কর আদায় ব্যবস্থায় গতি আনা এবং হয়রানি কমানোও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন নির্দেশনা বাস্তবায়িত হলে সেবাপ্রার্থীরা দ্রুত সেবা পাবেন এবং দীর্ঘসূত্রতা কমে আসবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ