রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়েতে ১০০ অতিথির বেশি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব ডিগ্রির সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু, যা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় বেক্সিমকোতে ফিরল ক্রেতা, আধাঘণ্টায় প্রায় ১০০ কোটি টাকার লেনদেন মার্কিন ঘাঁটি নিয়ে নতুন হুমকি ইরানের মেসির রেকর্ডে উজ্জ্বল আর্জেন্টিনা, শতভাগ জয় নিয়ে নকআউটে রামপুরা হত্যাকাণ্ডে হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড লন্ডন হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর গুজব: বাংলাদেশ হাইকমিশন মেগা প্রকল্প নয়, মানবসম্পদ উন্নয়নেই গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন শুরু, আইভ্যাকের নতুন নির্দেশনা
  • ঈদের দীর্ঘ ছুটি: স্বস্তি নাকি অর্থনৈতিক চাপ?

    ঈদের দীর্ঘ ছুটি: স্বস্তি নাকি অর্থনৈতিক চাপ?
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সরকারি ছুটি বাড়ানো নিয়ে শুরু হয়েছে আলোচনা। সম্ভাব্য দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মধ্যে দেখা দিয়েছে ভিন্নমত। কেউ বলছেন, দীর্ঘ ছুটি পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি ভ্রমণ ও কেনাকাটায় ইতিবাচক প্রভাব ফেলে। আবার অন্যরা মনে করছেন, অতিরিক্ত ছুটি দেশের উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে।

    পরিবার ও ভ্রমণে স্বস্তি

    চাকরিজীবীদের অনেকেই মনে করছেন, টানা ছুটি হলে পরিবার নিয়ে স্বস্তিতে সময় কাটানোর সুযোগ তৈরি হয়। রাজধানী থেকে গ্রামে যাতায়াতও তুলনামূলক সহজ হয়।

    সরকারি চাকরিজীবী মেহেরুল আলম বলেন, “ঈদের সময় টানা ছুটি থাকলে আগেভাগে বাড়ি যাওয়া যায়। এতে সড়কের ভোগান্তি কমে এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো সম্ভব হয়।”

    বেসরকারি চাকরিজীবী মিঠি চৌধুরী বলেন, “ঈদের দীর্ঘ ছুটিতে ঢাকা অনেক ফাঁকা হয়ে যায়। তখন যানজট কম থাকে এবং স্বস্তিতে কেনাকাটা ও ঘোরাঘুরি করা যায়।”

    কেনাকাটা ও ব্যবসায় প্রভাব

    ব্যবসায়ীদের একাংশের মতে, দীর্ঘ ছুটিতে মানুষ ধীরে-সুস্থে কেনাকাটা করতে পারে, যা বাজারে ইতিবাচক পরিবেশ তৈরি করে। তবে ছুটি বেশি হলে ঢাকার বাইরে মানুষ দ্রুত চলে যাওয়ায় কিছু ব্যবসায় বিক্রি কমে যেতে পারে।

    পলওয়েল মার্কেটের ব্যবসায়ী মহসিন ব্যাপারি বলেন, “ছুটি বেশি হলে মানুষ আগে বাড়ি চলে যায়। এতে কিছুটা বিক্রি কমে। তবে ক্রেতা ও কর্মচারী উভয়ের জন্যই কাজের চাপ কম থাকে।”

    পর্যটন খাতে বাড়তি সুবিধা

    দীর্ঘ ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতেও ভিড় বাড়ার সম্ভাবনা থাকে। কক্সবাজার, সিলেট ও বান্দরবানের মতো পর্যটন এলাকাগুলোতে পর্যটকের সংখ্যা বাড়লে স্থানীয় ব্যবসা ও হোটেল খাত লাভবান হয়।

    কক্সবাজারের হোটেল ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন বলেন, “ছুটি দীর্ঘ হলে পরিবার নিয়ে অনেকেই ভ্রমণে বের হন। এতে পর্যটন খাতের ব্যবসা বাড়ে।”

    অর্থনীতিতে ধীরগতির আশঙ্কা

    অন্যদিকে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, অতিরিক্ত ছুটিতে ব্যাংকিং কার্যক্রম, আমদানি-রফতানি ও শিল্প উৎপাদনে ধীরগতি তৈরি হয়। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে সময়মতো চালান পাঠাতে চাপ তৈরি হতে পারে।

    দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, “দীর্ঘ ছুটিতে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। ব্যাংকের লেনদেন কমে যায় এবং উৎপাদন বন্ধ থাকায় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে।”

    বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ ছুটি মানুষের মানসিক প্রশান্তি ও সামাজিক বন্ধন জোরদার করলেও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন