রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন শুরু, আইভ্যাকের নতুন নির্দেশনা

ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন শুরু, আইভ্যাকের নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন আবারও চালু হচ্ছে। এ উপলক্ষে আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা প্রকাশ করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

আইভ্যাক জানিয়েছে, সোমবার (২৯ জুন) জমা দেওয়ার জন্য নির্ধারিত ট্যুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট রোববার আইভ্যাকের অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে উন্মুক্ত করা হবে।

ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার সহকারী হাইকমিশনের মাধ্যমে ট্যুরিস্ট ভিসা আবেদন গ্রহণ করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীরা দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ ও ওয়েবফাইল আপলোড করতে পারবেন। এরপর বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং চালু হবে।

তবে শুধুমাত্র যেসব আবেদনকারী সফলভাবে তাদের ওয়েবফাইল আপলোড সম্পন্ন করবেন, তারাই অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করার সুযোগ পাবেন বলে জানিয়েছে আইভ্যাক।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন