বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • জোড়া অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

    জোড়া অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে স্বাগতিক অধিনায়ক রিচার্ড এনগারাভা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

    এই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়েছে দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও অমিত হাসানের। সীমিত ওভারের ক্রিকেটে আগে জাতীয় দলের হয়ে খেললেও এটি হৃদয়ের প্রথম টেস্ট। অন্যদিকে দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর এবার জাতীয় দলের সাদা পোশাকের অভিষেক হলো অমিত হাসানের।

    বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছে। সর্বশেষ পাঁচ টেস্টের মধ্যে চারটিতে জয় পেয়েছে টাইগাররা। এছাড়া নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের সাফল্য নিয়ে জিম্বাবুয়ে সফরে গেছে নাজমুল হোসেন শান্তর দল। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছে সফরকারীরা।

    বাংলাদেশ একাদশ

    সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, অমিত হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।

    জিম্বাবুয়ে একাদশ

    ইনোসেন্ট কাইয়া, ব্রায়ান বেনেট, বেন কারান, ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন, তাফাদজওয়া টিসিগা, ওয়েসলি মাদেভেরে, ব্র্যাড ইভানস, রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ