মঙ্গলবার, ০২ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ ঈদের বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ঈদকে ঘিরে প্রবাসী আয়ে জোয়ার, মে মাসে রেমিট্যান্স ৩.৪২ বিলিয়ন ডলার ইসলামী ব্যাংক ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংক: আইন মেনেই হবে সব সিদ্ধান্ত চায়নিজ তাইপেকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের প্রথম জয় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান, মাঠে র‍্যাব-পুলিশ-ডিএনসি ঈদ ব্যবস্থাপনা ও জনসেবার বিভিন্ন উদ্যোগ তুলে ধরলেন মাহদী আমিন না ফেরার দেশে তোফায়েল আহমেদ রামিসা হত্যা মামলায় নতুন দাবি, ‘ডলার’ নামের অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে রহস্য জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা-গাঁজাসহ দুই যুবক আটক 

    ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা-গাঁজাসহ দুই যুবক আটক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া শহরের পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

    রোববার (৩১ মে) রাত ৯টার দিকে শহরের পাইকপাড়া ও মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

    গ্রেফতারকৃতরা হলেন-  শহরের পাইকপাড়া এলাকার জীবন মিয়ার ছেলে পারভেজ (৩০) এবং মেড্ডা স্কুল মসজিদ এলাকার সুরুজ মিয়ার ছেলে রাব্বি (২২)।

    পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল ইসলাম (পিপিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালান। এ সময় পাইকপাড়ায় নিজ বাসা থেকে পারভেজকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। একই সময়ে মেড্ডা বাসস্ট্যান্ডের সামনে থেকে রাব্বিকে দুই পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করা হয়।

    পুলিশের দাবি, পারভেজ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদক সংক্রান্ত ১০টি মামলা রয়েছে।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে। তাদের থানার হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।’

    মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি শহীদুল ইসলাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন