বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে আসিফ আকবরের বিস্ফোরক স্ট্যাটাস

বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে আসিফ আকবরের বিস্ফোরক স্ট্যাটাস
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যেখানে তামিম ইকবালকে প্রধান করা হয়েছে। আগামী ৭ জুন আবারও বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন বিসিবির সাবেক পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর। শুক্রবার (২২ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি বিসিবি, ক্রীড়া প্রশাসন এবং কিছু ক্রীড়া সাংবাদিকদের নিয়ে কড়া সমালোচনা করেন।

তার পোস্টে তিনি বর্তমান ক্রিকেট প্রশাসন, নেতৃত্ব পরিবর্তন এবং বোর্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। একইসঙ্গে কিছু ক্রীড়া সাংবাদিকদের নিয়েও সমালোচনামূলক বক্তব্য দেন তিনি।

আসিফ আকবরের এসব মন্তব্য ঘিরে ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আসন্ন বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন