শনিবার, ২৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোজতবা খামেনিকে ঘিরে ইরানের ক্ষমতায় প্রভাবশালী ‘ব্রাদারহুড’ নেটওয়ার্ক নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে শনিবার ময়মনসিংহে যাবেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, উত্তেজনা শহরজুড়ে দেশজুড়ে বাড়ছে হাম সংক্রমণ, ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পদ্মা রেল প্রকল্পে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ ঈদ সামনে রেখে বাজারে অস্বস্তি, মাছের দাম চড়া জলবায়ু লড়াইয়ে একসঙ্গে তুরস্ক ও অস্ট্রেলিয়া ঢাকায় এসেই বাংলাদেশের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন থমাস ডুলি রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর মে মাসে রেমিট্যান্সে জোয়ার, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা
  • টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় লিখল বাংলাদেশ, পেছনে ফেলল ভারতকে

    টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় লিখল বাংলাদেশ, পেছনে ফেলল ভারতকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দলের দুঃসময়ে লিটন দাসের সেঞ্চুরি এবং ম্যাচের শেষ ইনিংসে তাইজুল ইসলামের ৬ উইকেট শিকারের সুবাদে সিলেট টেস্ট নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ৭৮ রানের দারুণ জয়ের মাধ্যমে অনন্য কীর্তি গড়েছেন নাজমুল হোসেন শান্তরা। ঘরের মাঠে টেস্ট সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয়বার সিরিজে ধবলধোলাইয়ের নজিরও গড়েছে টাইগাররা।

    আর এ জয়ের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে হালনাগাদ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

    টেবিলের বর্তমান হিসাব অনুযায়ী, ভারতের শতকরা জয়ের হার ৪৮.১৫ শতাংশ। এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলে চারটি করে জিতেছে এবং হেরেছে তারা। আর ড্র করেছে একটি ম্যাচ। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছয় নম্বরে।

    এদিকে ২০২৫-২৭ মৌসুমে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটি জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে একটি ম্যাচে। আর ড্র করেছে একটিতে। তাতেই বাংলাদেশের জয়ের হার শতকরা ৫৮.৩৩।

    টেবিলে সবার উপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। সাত ম্যাচে ছয়টিতেই জিতেছে তারা। হেরেছে একটি ম্যাচে। ফলে তাদের জয়ের হার ৮৭.৫০ শতাংশ। টেবিলের দুই নম্বরে অবস্থান নিউজিল্যান্ডের। তিন ম্যাচ খেলে দুটি জয় ও একটি ড্র করেছে কিউইরা। এছাড়া তিন ও চার নম্বরে যথাক্রমে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

    উল্লেখ্য, সিলেট টেস্টের শুরুতে ব্যাট করতে নেমে লিটন দাসের সেঞ্চুরি নিজেদের প্রথম ইনিংসে ২৭৮ রান করেছিল বাংলাদেশ। জবাবে ২৩২ রানে থামে পাকিস্তান। ফলে ৪৬ রানে লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৯০ রান করলে টার্গেট দাঁড়ায় ৪৩৭ রানে। কিন্তু পাকিস্তান অলআউট হয়েছে ৩৫৮ রানেই।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ