বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ফরিদগঞ্জে সাহাপুর তারুণ্য একাদশ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

    ফরিদগঞ্জে সাহাপুর তারুণ্য একাদশ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ​'খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে সাহাপুর তারুণ্য একাদশের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়নের সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। 

    বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল ম্যাচে তারুণ্য সুপার সিক্স দল ১-০ গোলে টিম চায়না-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    টুর্নামেন্ট আয়োজনে অগ্রণী ভূমিকা রাখেন আয়োজক কমিটির সভাপতি মহসিন হাসান খাঁন রাব্বি, এবং কমিটির অন্যতম সদস্য মাহবুব শেখ,  সাফায়েত হোসেন জয়, তারা টুর্নামেন্টকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন। 

    আয়োজক কমিটির সভাপতি মহসিন হাসান খাঁন রাব্বি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিলো। 

    খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক রুবেল হোসেন পাটোয়ারী, ইউনিয়ন চেয়ারম্যান শেখ হোসেন আহমদ রাজন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান রমজান আলী খাঁন, মোঃ সায়মুন খাঁন, মোঃ রাকিব, তরুণ সমাজ সেবক টিটু হোসেন, ইউপি সদস্য এমরান হোসেন। 

    আরো উপস্থিত ছিলেন, মাসুদ খাঁন, জাকির শেখ, বাবলু শেখ, রাসেল শেখ, ইমাম হোসেন, রুবেল শেখ, আবদুর কাদির লিটন, সুমন শেখ, আবদুর রাজ্জাক, দেলোয়ার হোসেন, রুবেল শেখ,সোহেল শেখ, কবির খাঁন, শাহ আলম, রিয়াদ গাজী, মাসুম গাজী, আলী গাজী, সোহেল খাঁন, প্রমুখ। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার বিতরন করেন। 

    অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই দেয় না, বরং যুব সমাজকে মাদক ও সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।আমাদের তরুণ সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আরও মনোযোগী হতে হবে। কারণ আজকের এই তারুণ্যই হলো আগামী দিনের সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন