বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক
  • তাওহিদ হৃদয়ের ফিফটি, কিন্তু দুইশ পেরিয়েই থামল বাংলাদেশ

    তাওহিদ হৃদয়ের ফিফটি, কিন্তু দুইশ পেরিয়েই থামল বাংলাদেশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনেক বছর ধরেই মিরপুরের উইকেট নিয়ে চলছে সমালোচনা—রান পাওয়া দুষ্কর, ব্যাটাররা ভোগেন বিপাকে। এতদিন এর দায় ছিল সাবেক কিউরেটর গামিনি ডি সিলভার ওপর। তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় ইংলিশ কিউরেটর টনি হেমিংকে, উইকেটের স্বভাব বদলের আশায়।

    কিন্তু নতুন কিউরেটর এসেও তেমন কোনো পরিবর্তন আনতে পারলেন না। মিরপুরের উইকেট আগের মতোই ধীর, টার্নে ভরপুর। স্পিনাররা পেয়েছেন প্রচুর সহায়তা, আর ব্যাটারদের পড়তে হয়েছে কঠিন পরীক্ষায়।

    বাংলাদেশের ব্যাটিং লাইনআপে একের পর এক উইকেট পড়লেও, দৃঢ়তায় এক প্রান্ত ধরে রেখেছেন তাওহিদ হৃদয়। ক্যারিবিয়ান স্পিনারদের বিপক্ষে তিনি খেলেছেন দারুণ একটি ইনিংস, তুলে নিয়েছেন অর্ধশতক। তার লড়াকু ব্যাটিংয়েই কোনোরকমে দুইশ রান পর্যন্ত পৌঁছাতে পেরেছে বাংলাদেশ।

    মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন তাওহিদ হৃদয়। এ ছাড়া ৪৬ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন