শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • “ভারত ও তালেবানকে কঠোর বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান

    “ভারত ও তালেবানকে কঠোর বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো ‘ভারত-সমর্থিত প্রক্সিদের’ লাগাম টেনে ধরতে তালেবান সরকারকে কঠোরভাবে সতর্ক করেছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের সেনাপ্রধান সতর্ক করে বলেছেন, হামলা বন্ধ না হলে প্রক্সিদের বিরুদ্ধে দৃঢ় ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

    শনিবার (১৮ অক্টোবর) অ্যাবোটাবাদে পাকিস্তান মিলিটারি একাডেমিতে দেওয়া ভাষণে মুনির বলেন, আফগান জনগণকে সহিংসতার পথ নয়, পারস্পরিক শান্তি ও নিরাপত্তা বেছে নিতে হবে।

    কয়েকদিন ধরে চলা ভয়াবহ লড়াইয়ের পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের সেনাসহ কয়েক ডজন মানুষ নিহত এবং শত শত আহত হয়েছে।

    মুনির বলেন, 'আমি ভারতের সামরিক নেতৃত্বকে পরামর্শ দিচ্ছি এবং দৃঢ়ভাবে সতর্ক করছি, পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই। আমরা কখনই আপনার বক্তব্যে ভীত বা বাধ্য হব না। কোনো দ্বিধা ছাড়াই সামান্য উস্কানির ক্ষেত্রেও, মাত্রা ছাড়িয়ে সিদ্ধান্তমূলকভাবে জবাব দেব।'

    তিনি উল্লেখ করেন, 'পরবর্তী উত্তেজনা বৃদ্ধির দায়ভার - যা শেষ পর্যন্ত সমগ্র অঞ্চল এবং তার বাইরেও বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে - সরাসরি ভারতের ওপর বর্তাবে। যদি নতুন করে শত্রুতা শুরু হয়, তাহলে পাকিস্তান উদ্যোগীদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রতিক্রিয়া জানাবে।'


    দৈএনকে/ রে.আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন