বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক
  • বিমানবন্দর এলাকায় আগুন: সম্ভাব্য ক্ষতি এড়াতে সরানো হচ্ছে বিমান

    বিমানবন্দর এলাকায় আগুন: সম্ভাব্য ক্ষতি এড়াতে সরানো হচ্ছে বিমান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরানো শুরু হয়েছে। কর্তৃপক্ষ বিমানগুলোকে টেনে আগুনের থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাচ্ছে।

    বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে কোনো বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে রাখার জন্য ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি টিম তৎপর রয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা এবং ক্ষতি হ্রাসে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

    ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত হয়।

    ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের উৎস শনাক্তে কাজ চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    এদিকে, শনিবার বিকেল সাড়ে ৩টায় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন