বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানীর উদ্যোগে জকশিন–পোদ্দার সড়কের সংস্কার কাজ

    লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানীর উদ্যোগে জকশিন–পোদ্দার সড়কের সংস্কার কাজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি’র যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর উদ্যোগে লক্ষ্মীপুরের জকশিন–পোদ্দার সড়কটি সাময়িকভাবে সংস্কারের কাজ শুরু হয়েছে।

    শনিবার (১৮ অক্টোবর) ভোর থেকে বালু ও আটা ফেলে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করতে স্থানীয় নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।

    বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম হাওলাদার, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা এই সংস্কার কাজে অংশ নেন।

    দীর্ঘদিন ধরে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এবং ভারী ড্রাম ট্রাক চলাচল ইটভাটায় মাটি সরবরাহের কারণে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে লক্ষ্মীপুরের এই অঞ্চলের কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগে পড়ে। স্থানীয় পোদ্দার বাজার ও মিরিকপুর বাজারে পণ্য পরিবহনও প্রায় বন্ধ হয়ে যায়, যা এলাকাবাসীর ভোগান্তি আরও বাড়িয়ে তোলে।

    সম্প্রতি দৈনিক নতুন কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে এ সড়কের দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বিএনপি’র যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর নজরে আসে। পরবর্তীতে তাঁর নির্দেশে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা দ্রুত সংস্কার কাজ শুরু করেন।

    স্থানীয়রা বিএনপি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “জকশিন থেকে পোদ্দার বাজার পর্যন্ত এভাবে সাময়িক সংস্কার করা হলে মানুষের চলাচল অনেক সহজ হবে। আমরা আশা করি, স্থায়ীভাবে সড়কটি দ্রুত সংস্কার করা হবে।”

    এদিকে স্থানীয় এলাকাবাসী বিএনপি নেতাকর্মীদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “দীর্ঘদিন পর রাজনৈতিক নেতাদের এমন জনকল্যাণমূলক কাজ দেখে আমরা সত্যিই আনন্দিত।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন