বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • হাটহাজারীতে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

    হাটহাজারীতে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নুর আলম (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

    শুক্রবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ওবায়দুল্লাহ নগরে এ ঘটনা ঘটে। 

    নিহত নুর আলম মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুর বড় হুজুরের বাড়ির মৃত গোলাম হোসেনের (প্রকাশ গুল হোসেন)-পুত্র।

    জানা যায়, বৃহস্পতিবার নুরুল আলম বিকালের দিকে প্রতিদিনের মত তাদের এলাকায় একটি পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার করতে যায়। সে মাছ শিকার করে প্রতিদিন সন্ধ্যার সময় বাড়িতে চলে আসে। কিন্ত বৃহস্পতিবার নূরুল আলম সন্ধ্যা হয়ে গেলে ও  বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোজাখুজি করতে থাকে। রাতে এক পর্যায়ে কথিত পুকুরে গিয়ে তার মাছ শিকারের  বড়শি ও সরঞ্জাম  দেখতে পেলে ও  তাকে দেখতে না পেয়ে পুকুর ডুপ দিয়ে ও জাল মেরে খোঁজ করতে থাকে। কিন্তু রাতে নিখোঁজ ব্যাক্তির কোন খোঁজ পাওয়া যায়নি। 

    স্থানীয়রা হাত জাল ফেলে খোজাখুজি শুরু করেন। এক পর্যায়ে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে পুকুরের পানির নিচ থেকে নুর আলমের মরদেহ উদ্ধার করা হয়।

    স্থানীয়দের অভিযোগ, ডুবুরি দলের আসতে বিলম্ব হওয়ায় তারা নিজেরাই উদ্ধার তৎপরতা চালাতে বাধ্য হন।

    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন