বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ‘সি’ ক্যাটাগরির প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, কারা এগিয়ে?

    ‘সি’ ক্যাটাগরির প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, কারা এগিয়ে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সবকিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। তফসিল অনুযায়ী, শনিবার (২৭ সেপ্টেম্বর) ছিল পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন গ্রহণের দিন। এজন্য সকাল থেকেই শেরে-ই-বাংলা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছে।

    এদিন বেশ কয়েকজন পরিচিত মুখ পরিচালক পদে নির্বাচনের জন্য ফর্ম সংগ্রহ করেছেন। তবে কঠিন লড়াইয়ের আভাস দিচ্ছে ‘সি’ ক্যাটাগরিতে। যেখানে একটি পদের জন্য লড়াই করবেন তিনজন হ্যাভিয়েট পার্থী।

    এদিন ‘সি’ ক্যাটাগরি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল ও সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। এই তিনজনই বাংলাদেশ ক্রিকেটের খুবই পরিচিত মুখ। 

    বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। তাই নির্বাচনে কে জিততে তা বলা কঠিন। ফলে  ‘সি’ ক্যাটাগরিতে যে কঠিন লড়াই হবে তা অনেকটাই নিশ্চিত।

    এক নজরে দেখে নিন ‘সি’ ক্যাটাগরির ভোটার তালিকা

    Screenshot_2025-09-27_165742

    Screenshot_2025-09-27_165815

    Screenshot_2025-09-27_165742

    বিসিবির গঠনতন্ত্র অনুসারে, পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। 

    ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন। ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন