রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত

    রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডিগ্রি কলেজের হলরুমে শনিবার (২৭ সেপ্টেম্বর) রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মিসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ স্থানীয় দলের সক্রিয় সদস্যরা।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মফিদুল রহমান খান, আর প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মাসুদুল ইসলাম মুন্না।

    কর্মিসভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. জাকির হোসেন (জুয়েল)

    রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন

    সভায় সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কর্মসূচি এবং নতুন সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়।

    স্বাগত বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামু।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন