শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • চাঁদাবাজ ধরলো সেনাবাহিনী, ছেড়ে দিলেন ওসি

    চাঁদাবাজ ধরলো সেনাবাহিনী, ছেড়ে দিলেন ওসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সেনাবাহিনীর হাতে আটক চার চাঁদাবাজকে রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে।

    বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম সেতু রোডে কর্ণফুলী এন্টারপ্রাইজের বালি সেন্টারে ১০–১২ জন বহিরাগত প্রবেশ করে চাঁদা দাবি করে।

    স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে। 

    আটককৃতরা হলেন- আরাফাত হোসেন (২২), তাছিম (২৭), মোবারক (৩২) ও হাফিজুর রহমান লিটন। বাকিরা পালিয়ে যায়।

    আটক চারজনকে সেনাবাহিনী কর্ণফুলী থানায় হস্তান্তর করে।

    তবে অভিযোগ রয়েছে, কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই চারজনকে ছেড়ে দেন বলে অভিযোগ উঠেছে। 

    ঘটনাটি সেনা কর্মকর্তাদেরও বিস্মিত করেছে বলে জানা গেছে।

    বিষয়টি জানার জন্য একাধিকবার ফোন করা হলেও ওসি মুহাম্মদ শরীফ কোনো সাড়া দেননি।

    কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী বলেন, এ ব্যাপারে আমার জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    মেসার্স কর্ণফুলী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা মুবিনুল রশিদ চৌধুরী বলেন, আমরা দীর্ঘদিন ধরে বৈধভাবে বালির ব্যবসা করছি। ইদানিং কিছু বহিরাগত চাঁদা দাবি করে আমাদের সেল সেন্টারে হামলা চালায়। তারা বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে ও সিসি ক্যামেরার লাইন কেটে দেয় এবং পাশাপাশি তালা মেরে দেয়।

    তিনি আরও জানান, ঘটনাটি সেনাবাহিনীকে জানানো হলে তারা অভিযানে নেমে চাঁদাবাজদের আটক করে। কিন্তু থানায় নেওয়ার পর ওসি রহস্যজনকভাবে তাদের ছেড়ে দেন, অভিযোগ করেন তিনি।

    কর্ণফুলী এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ সেনা ক্যাম্প ও থানায় লিখিত অভিযোগ করলেও এখনো পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন