বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি
  • লিওনেল মেসির ম্যাজিকাল ম্যাচে বড় জয় মায়ামির

    লিওনেল মেসির ম্যাজিকাল ম্যাচে বড় জয় মায়ামির
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেজর লিগ সকারে (এমএলএস) দারুণ ফর্মে রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা প্রায় প্রতিটি ম্যাচেই নিজে গোল করার পাশাপাশি সতীর্থদেরও গোল করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সর্বশেষ ম্যাচে, নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে মেসি নিজের জোড়া গোলের পাশাপাশি সতীর্থের গোলে অবদান রেখে ইন্টার মায়ামিকে বড় জয় এনে দিয়েছেন। তাঁর অসাধারণ পারফরম্যান্স দলের জন্য অব্যাহত সাফল্যের সূত্রপাত ঘটাচ্ছে।

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। প্রথমার্ধের ৪৩ মিনিটে সতীর্থ বালতাসার রদ্রিগেজকে দিয়ে গোল করান মেসি। আর দ্বিতীয়ার্ধের ৭৪ এবং ৮৬ মিনিটে দুই গোল করেন তিনি। আর তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এদিন ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন লুইস সুয়ারেজ।

    এই জয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৩১ ম্যাচে শীর্ষে থাকা রয়েছে ফিলাডেলফিয়ার পয়েন্ট ৬০। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এফসি সিনসিনাটির। নিউইয়র্ক সিটিকে হারানোর মধ্য দিয়ে এমএলএস কাপ প্লে-অফে নিজেদের জায়গা চূড়ান্ত করেছে মায়ামি।

    এদিন জোড়া গোল করার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মেসি। মেজর লিগ সকারে টানা দুটি মৌসুমে অন্তত ৩৫টি গোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি। এছাড়া গোল্ডেন বুটের দৌড়েও বেশ এগিয়ে গেছেন মেসি। এখন তার গোল সংখ্যা ২৪। মোট ৩৭টি গোলে অবদান (গোল + অ্যাসিস্ট) রেখে এখন এমএলএসের শীর্ষে আছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন