বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল
  • সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি

    সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যেকোনো পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়েও কমিশন প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে বলে জানান তিনি।

    বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব।

    সম্প্রতি আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউপি নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চাইলে আখতার আহমেদ বলেন, এ বিষয়ে নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করা হচ্ছে।

    তিনি জানান, নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে এসএসসি পরীক্ষা, পবিত্র রমজান, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও জাতীয় দিবসসহ স্থানীয় সামাজিক বাস্তবতাগুলো বিবেচনায় নেওয়া হবে। এসব বিষয় সমন্বয় করে একটি বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে কমিশন।

    ইসি সচিব বলেন, ইউএনডিপির ‘ব্যালট’ প্রকল্পের আওতায় নির্বাচন কমিশন সচিবালয়, মাঠপর্যায়ের কর্মকর্তা, পুলিশ এবং গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের একটি প্রস্তাব নিয়ে বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে।

    অপতথ্য, ভুল তথ্য বা ডিসইনফরমেশন এবং বিদ্বেষমূলক বক্তব্য বা হেইট স্পিচ মোকাবিলায় সংশ্লিষ্টদের দক্ষতা বাড়ানোই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য বলে জানান তিনি। এটি কোনো নির্দিষ্ট নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি নয়; বরং নির্বাচনসংশ্লিষ্ট অংশীজনদের ধারাবাহিক সক্ষমতা উন্নয়নের উদ্যোগ।

    আখতার আহমেদ বলেন, প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনা করে প্রশিক্ষণের বিষয়বস্তু ও অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত করা হবে।

    নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে ইসি সচিব বলেন, গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচনী সময়সূচিসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব এসেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

    তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার একটি উচ্চ মানদণ্ড তৈরি হয়েছে। সেই মানদণ্ড ধরে রেখে আরও উন্নত পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে কমিশনের।

    ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখার পাশাপাশি স্থানীয় পরিস্থিতি ও সামগ্রিক পরিবেশ মূল্যায়ন করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ইসি সচিব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন