বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম
  • বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি

    বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে শেনজেন ভিসার আবেদন যাচাই ও সিদ্ধান্ত দেওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন আনছে সুইডেন। আগামী ১৫ অক্টোবর থেকে ঢাকায় অবস্থিত সুইডেনের দূতাবাস শেনজেন ভিসার আবেদনের বিষয়ে আর সিদ্ধান্ত দেবে না। এরপর এসব আবেদনের সিদ্ধান্ত নেবে সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সি।

    বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার সুইডেন দূতাবাস।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে জমা দেওয়া শেনজেন ভিসার আবেদনগুলোর সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সুইডিশ মাইগ্রেশন এজেন্সির কাছে চলে যাবে। তবে সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থায় পরিবর্তন হলেও বাংলাদেশ থেকে ভিসা আবেদনের বর্তমান প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

    আবেদনকারীদের আগের নিয়মেই ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভিসার আবেদনও জমা দিতে হবে।

    দূতাবাস জানিয়েছে, শেনজেন ভিসা আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য সুইডেনের দূতাবাসের প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন