বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বসুন্ধরা কিংসের হয়ে প্রথম ম্যাচ খেলতে প্রস্তুত কিউবা মিচেল

    বসুন্ধরা কিংসের হয়ে প্রথম ম্যাচ খেলতে প্রস্তুত কিউবা মিচেল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কিউবা মিচেল। আগামী মঙ্গলবার (১২ আগস্ট) কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে সিরিয়ার আল আলকারামাহর বিপক্ষে মুখোমুখি হবে কিংস। সবকিছু পরিকল্পনামাফিক হলে মাত্র ১৯ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার ম্যাচটিতে অভিষেকের স্বাদ পাবেন। কিউবা মিচেলের অন্তর্ভুক্তি কিংসের মধ্যমাঠকে আরও শক্তিশালী করবে বলে আশা করছে দলটি।

    গত মাসের শেষ দিকে ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দল থেকে কিউবাকে বসুন্ধরা কিংস নিজেদের দলে ভেড়ায়। ১০ আগস্ট সকালে ইংল্যান্ড থেকে দোহায় পৌঁছেই রাতে অনুশীলনে যোগ দেন তিনি।  

    এএফসি চ্যালেঞ্জ লিগ শেষে তিনি বাংলাদেশে ফিরে কিংসের হয়ে প্রিমিয়ার লিগে খেলবেন। একইসঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ও জাতীয় দলের জন্যও বিবেচনায় রয়েছেন এই তরুণ মিডফিল্ডার। 


    প্রিলিমিনারি রাউন্ডে বাংলাদেশের হয়ে বসুন্ধরা কিংস ছাড়াও খেলবে আবাহনী লিমিটেড। একই দিনে ঢাকায় কিরগিজস্তানের মোরাস ইউনাইটেডের মুখোমুখি হবে ছয়বারের প্রিমিয়ার লিগ জয়ীরা। বিকেল ৫টায় শুরু হবে আবাহনীর ম্যাচ। আর কিংসের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন