বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • মিরপুর উইকেট দেখার জন্য ঢাকায় উপস্থিত টনি হেমিং

    মিরপুর উইকেট দেখার জন্য ঢাকায় উপস্থিত টনি হেমিং
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এর আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে টনি হেমিংর সম্পর্ক ছিল। গত বছর হঠাৎ করেই বোর্ডের সঙ্গে মতবিরোধের কারণে তিনি বিসিবির পিচ কিউরেটরের চাকরি থেকে সরে যান। কিন্তু এবার দ্বিতীয়বারের জন্য আবারো বাংলাদেশে এসে বিসিবির সঙ্গে কাজ শুরু করেছেন হেমিং।

    আগামী দুই বছরের জন্য বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগ দিয়েছেন তিনি। আর সেই দায়িত্ব বুঝে নিতে আজ রোববার (১০ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন এই অস্ট্রেলিয়ান কিউরেটর।
    মিরপুরে আসার পর প্রথমে একাডেমি মাঠে যান। মাঠ কর্মীদের দেন প্রয়োজনীয় নির্দেশনা। এরপর চলে যান মিরপুরের মূল মাঠে। সেখানে গিয়ে দেখেন উইকেটের অবস্থা। আর সবমিলিয়ে প্রথম দিনে ঘুরে ঘুরে সবকিছুই পর্যবেক্ষণ করেছেন হেমিং। মাঠকর্মীদের সঙ্গে স্মৃতি হিসেবে প্রথমদিনেই করেছেন ফটোসেশনও।

    টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হিসেবে টনি হেমিংকে নিয়োগ দিয়ে শনিবার বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, ‘তিনি বিশ্বের সেরা কিউরেটরদের একজন। গতবার হয়তো বাংলাদেশে তার অভিজ্ঞতা ভালো ছিল না, কিন্তু এবার প্রস্তাব পেয়ে রাজি হয়েছেন।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন