সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগ নতুন ভবনে রাখার দাবি

    শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগ নতুন ভবনে রাখার দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মেডিসিন বিভাগ কে আগের স্থানে না নিয়ে নতুন ভবনেই রাখার দাবি তুলেছেন রোগী ও তাদের স্বজনরা। 

    তাদের দাবি, নতুন ভবনে চিকিৎসা সুবিধা আধুনিক, প্রশস্ত এবং সেবার মান আগের তুলনায় অনেক ভালো। এজন্য বিভাগটি স্থায়ীভাবে এখানেই রাখা প্রয়োজন।

    মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রোগী আব্দুল হাকিমের ছেলে কামরুল হাসান বলেন, ‌‘নতুন ভবনে পরিবেশ ভালো। আলো-বাতাস আসে ঠিকমতো, বেডগুলোও বেশি। পুরোনো ভবনে জায়গা কম, রোগীর ভিড় সামলানো যায় না। তাই আমরা চাই, এখানে যেন বিভাগটি থেকে যায়।’

    আরেক রোগীর স্বজন ফাতেমা বেগম বলেন, ‘পুরোনো ভবনে গেলে আবার আগের সমস্যায় পড়তে হবে। এখানে চিকিৎসক ও নার্সদের জন্যও কাজ করা সহজ। আমাদের মতো রোগীর পরিবারের জন্যও এটা স্বস্তির।’

    তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের অতিরিক্ত চাপ সামলাতে মেডিসিন বিভাগ আগের জায়গায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। আগের জায়গায় নিয়ে মেডিসিন বিভাগটি আরও কিছুটা বাড়ানো হবে।

    মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. আনোয়ার হোসেন বাবলু বলেন, ‘বর্তমানে যে ভবনটিতে মেডিসিন বিভাগ আছে সেটা অস্থায়ী। মেডিসিন বিভাগ আগের পুরোনো ভবনে স্থানান্তর করে হাসপাতালের পুরো বহিঃবিভাগের চিকিৎসাসেবা নতুন ভবনে করা হবে। এতে রোগীদের উপকার হবে।’

    এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মসিউল মুনীর বলেন, ‘নতুন ভবনে বিভাগটি আপাতত চালু রাখা হয়েছে রোগীদের সুবিধার জন্য। কিন্তু দৈনিক মেডিসিন বিভাগে যে পরিমাণ রোগী ভর্তি হয়, তার চাপ ওখানে সামাল দেওয়া যাচ্ছে না। তাই বিভাগটি স্থানান্তর করে আগের জায়গায় নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তাছাড়া স্থায়ীভাবে রাখার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন