সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পঞ্চগড়ে বৃত্তি পরীক্ষায় বৈষম্য না করার দাবি কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীদের

    পঞ্চগড়ে বৃত্তি পরীক্ষায় বৈষম্য না করার দাবি কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘আমরা শিশু, এই বয়সেই আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। সব প্রস্ততি নিলেও আমাদের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে দেয়া হচ্ছে না। আমরা কি বাংলাদেশের নাগরিক না? কি অপরাধ করেছি আমরা? কেন আমাদের সাথে এমন আচরণ?’ এমনভাবেই ক্ষোভ প্রকাশ করেন পঞ্চগড় লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী মায়মুনা বিনতে রহমান। শুধু মায়মুনা নয় এই ক্ষোভ জেলার সকল কিন্ডারগার্টেনের শিক্ষক ও শিক্ষার্থীদের। 

    মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এক সংবাদ সম্মেলনে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন তারা। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পঞ্চগড়ের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চগড় জেলা কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি সামসুজ্জামান বিপ্লব। 

    এসময় অন্যদের মধ্যে জেলা কিন্ডারগার্টেন সোসাইটি পঞ্চগড়ের সভাপতি সোয়েব আলী সবুজ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সহ শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন। 

    বক্তারা জানান, গণঅভ্যত্থান পরবর্তী বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ হওয়ার কথা থাকলেও কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা বড় বৈষম্যের শিকার হতে যাচ্ছেন। তাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ রাখা হয় নি। হাজার হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশে সেখানে শিশুদের সাথে এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত নেয়ায় বিস্মিত তারা। 

    তাই ১৭ জুলাইয়ের পরিপত্রটি বাতিল করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেয়ার জোর দাবি জানান তারা। 

    আগামী ২০ আগস্টের মধ্যে দাবি মানা না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেড়াও, বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেড়াওসহ মার্চ ফর ঢাকা কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। 


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন