বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • স্বপ্ন পূরণ করে দেশে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল

    স্বপ্ন পূরণ করে দেশে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শঙ্কার মেঘ কাটিয়ে অবশেষে ইতিহাসের নতুন অধ্যায় রচনা করল বাংলাদেশের মেয়েরা। লাওসে অনুষ্ঠিত বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের দল। এই অর্জনের মধ্য দিয়ে আফঈদা খন্দকারদের নাম লিখে গেল দেশের নারী ফুটবলের সাফল্যের স্বর্ণাক্ষরে। ঐতিহাসিক এই জয় উদযাপন শেষে গর্বিত হয়ে দেশে ফিরেছে পুরো দল।

    গতকাল সোমবার রাত দেড়টার দিকে লাওসের বিমান থেকে ঢাকার মাটিতে পা রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আফঈদাদের ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণসহ আরও কয়েকজন কর্মকর্তা।

    ২০২৬ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ খেলেছিল 'এইচ' গ্রুপে। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে ও দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

    বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ ছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। কোনো ধরনের সমীকরণের দিকে না তাকিয়ে মহাদেশীয় টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিতে এই ম্যাচে ড্র করলেই হতো বাংলাদেশের। কিন্তু এই ম্যাচে সাগরিক-তৃষ্ণারা হেরে গেছেন ৬-১ গোলের বিশাল ব্যবধানে। তবে 'ই' গ্রুপে চীন লেবাননকে হারিয়ে দেওয়ায় সমীকরণের সূত্র মেনে সেরা তিন রানার্সআপ দলের মধ্যে থেকে মূল পর্বে চলে গেছে বাংলাদেশ।

    টুর্নামেন্টে কোয়ালিফাই করা দলগুলো হলো- থাইল্যান্ড (আয়োজক), উত্তর কোরিয়া (বর্তমান চ্যাম্পিয়ন), ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, চীন, জাপান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, বাংলাদেশ, চাইনিজ তাইপে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন