শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • নোভাক জোকোভিচের বিরুদ্ধে ২১ লাখ টাকার জরিমানা

    নোভাক জোকোভিচের বিরুদ্ধে ২১ লাখ টাকার জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামনেই ইউএস ওপেন, কিন্তু সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ শাস্তির মুখে পড়েছেন। ২৪ গ্র্যান্ড স্লামের মালিককে স্পেনের মার্বেল্লা মিউনিসিপ্যালিটি বেআইনি নির্মাণের কারণে ১৫ হাজার ইউরো জরিমানা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ লাখ টাকার সমান।

    খেলার বাইরে এই কারণে জোকোভিচকে জরিমানা দিতে হচ্ছে, যা তার জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

    জোকোভিচকে আগেই নোটিশ পাঠিয়েছিল মিউনিসিপ্যালিটি। তাকে কয়েকটা নথি জমা দিতে বলা হয়েছিল। সেই সব নথি জমা না দিতে পারলে নির্মাণ ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল। জোকোভিচ সব নথি দেখাতে পারেননি। তার পরেই জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

    জোকোভিচ মার্বেল্লা মিউনিসিপ্যালিটিতে দুটো নথি জমা দিয়েছিলেন। তিনি অনুরোধ করেছিলেন, যাতে সেই নির্মাণ চালিয়ে যেতে দেওয়া হয়। কিন্তু সেই অনুরোধ মানেনি মিউনিসিপ্যালিটি। নির্মাণ বন্ধ করতে বলা হয়েছে তাকে। পাশাপাশি দ্রুত জরিমানা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

    গত বছর প্যারিস অলিম্পিক্সে সোনা জেতার পর থেকে একটাও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি জোকোভিচ। নিজের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে ইউএস ওপেনে নামবেন তিনি। ২৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে সেই প্রতিযোগিতা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন