বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • রিমান্ডে থাকা সমন্বয়ক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার

    রিমান্ডে থাকা সমন্বয়ক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার একটি চেক উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (৩০ জুলাই) পুলিশ জানায়, বর্তমানে রিমান্ডে থাকা রিয়াদ জিজ্ঞাসাবাদের সময় চেকটির বিষয়ে তথ্য দেন। তার দেওয়া তথ্যমতে, রাজধানীর নাখালপাড়ায় অবস্থিত তার বাসায় অভিযান চালিয়ে চেকটি উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, আগামী ২ আগস্ট এই চেকটি ক্যাশ করার পরিকল্পনা ছিল।

    তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গুলশানে আওয়ামীপন্থী এক ব্যবসায়ীর জমি উদ্ধারে রিয়াদের সঙ্গে ৫ কোটি টাকার চুক্তি হয়। এর অংশ হিসেবেই ওই ২ কোটি ২৫ লাখ টাকার চেক দেয়া হয়েছিল। একই বাসা থেকে পুলিশ অন্তত ১০টি এফডিআরের কাগজও পেয়েছে, যেগুলোর প্রতিটিতে অন্তত ২ লাখ টাকা করে জমা রয়েছে।

    এছাড়া, সাম্প্রতিক কয়েক মাসে রিয়াদের ব্যাংক অ্যাকাউন্টে ৬০ থেকে ৭০ লাখ টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।

    এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত মিলেছে।”

    সূত্র: বাংলাদেশ প্রতিদিন


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন