রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ইসমাইলের লুঙ্গির কোচে থাকা টাকা দেখেই হত্যার পরিকল্পনা সুপারভাইজারের ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু, রাজ্যজুড়ে সতর্কতা হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী উন্নয়ন প্রক্রিয়ায় নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: স্পিকার দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯ নড়াইলে ৭ শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
  • সরকারের ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান

    সরকারের ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের যেকোনো ভুল বা অগণতান্ত্রিক সিদ্ধান্ত দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার উত্থানের পথ তৈরি করতে পারে।

    বুধবার (৩০ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবসে শহীদদের স্মরণে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক স্মরণ সভায় ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, “দেশে গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলেই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। 

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শত শহীদের রক্তের বিনিময়ে পতিত, পরাজিত, পলাতক, বিতাড়িত ফ্যাসিবাদি অপশক্তি রাষ্ট্র ও রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওৎ পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশের গণতন্ত্রে উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’

    তারেক রহমান জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ে মানুষ মাঠে নেমেছিলো, সেই আন্দোলনে সফলতা কারো একার নয়, এটি সবার। 

    সরকার ভোটকে অগ্রাধিকার দিতে পারছে কি-না এ প্রশ্ন তুলে তিনি বলেন, ‘রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের উপায় হচ্ছে নির্বাচন।’ 

    অন্তর্বর্তী সরকারের অনেকে অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন