বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ জমা

    সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ জমা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কারিগরি কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে।

    বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে জানান, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন কমিটির কাছে সুপারিশপত্রটি হস্তান্তর করা হয়েছে। সুপারিশে বিদ্যমান আসনগুলোর সীমানা সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে।

    তিনি বলেন, ‘আমরা আজ কমিশনারের নেতৃত্বাধীন কমিটিকে প্রতিবেদন দিয়েছি। সীমানা নির্ধারণ আইন অনুযায়ী বিদ্যমান ৩০০টি সংসদীয় আসনের সীমানা যাচাই-বাছাই করেছি। আইন অনুযায়ী পর্যালোচনা করে কারিগরি কমিটির প্রতিবেদন দিয়েছি।’ তবে ঠিক কতটি আসনের সীমানায় পরিবর্তন আসতে পারে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

    নির্বাচন কমিশনে জমা পড়া ৭৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য ছয় শতাধিক আবেদন পর্যালোচনার পর এই কমিটি গঠন করা হয়। সাত সদস্যের কারিগরি কমিটির আহ্বায়ক করা হয় সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হককে। কমিটির অন্য সদস্যরা হলেন—ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্র বিশেষজ্ঞ কে এইচ রাজিমুল করিম, তথ্যপ্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু, নগর পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, পরিসংখ্যানবিদ হিফজুর রহমান এবং নির্বাচন সহায়তা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন।

    এর আগে, সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, ভৌগোলিক অবস্থা ও অবস্থান, প্রশাসনিক সুবিধা, যাতায়াত ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের আইনগত এখতিয়ার বিবেচনায় রেখে আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন