বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ
  • জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর

    জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

    বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

    এদিন মামলায় ১৫তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জবানবন্দি শুরু হয়। তবে তার সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী রোববার (৪ অক্টোবর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

    প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, তদন্ত কর্মকর্তা এদিন আংশিক জবানবন্দি দিয়েছেন। বাকি অংশ আগামী রোববার উপস্থাপন করবেন। তার জবানবন্দি শেষ হলে এ মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য উপস্থাপন শেষ হবে। এরপর আসামিপক্ষ নিজেদের সাক্ষ্য উপস্থাপন করতে চাইলে সে সুযোগ পাবেন। পরে যুক্তিতর্ক শুরু হবে।

    জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে তামিম বলেন, “আমরা যেসব অভিযোগ এনেছিলাম, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে প্রতিটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি।”

    তদন্ত কর্মকর্তার জবানবন্দির বিষয়ে তিনি বলেন, তদন্তকালে কীভাবে কাজ করা হয়েছে, কার কার জবানবন্দি নেওয়া হয়েছে, কোথায় কোথায় যাওয়া হয়েছে এবং কী ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে, সেসব বিষয় তুলে ধরছেন তদন্ত কর্মকর্তা।

    প্রসিকিউটর আরও বলেন, মামলায় তৎকালীন সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াসহ সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তাদের জবানবন্দিতে জিয়াউল আহসানের কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

    এ ছাড়া র‍্যাবের কর্মকর্তারা কীভাবে এ ধরনের অপরাধে জড়িয়ে পড়েছিলেন, সাক্ষ্যগ্রহণে সে বিষয়ও উঠে এসেছে বলে জানান প্রসিকিউটর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন