বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড
  • দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ

    দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি অভিনয়েও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসা পেয়েছেন এই উপস্থাপিকা।

    এবার দেশের অন্যতম জনপ্রিয় চা ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন মৌসুমী মৌ। আগামী দুই বছর শুভেচ্ছাদূত হিসেবে ব্র্যান্ডটির বিভিন্ন প্রচার ও বিপণন কার্যক্রমে অংশ নেবেন তিনি।

    এ ছাড়া বাংলা ভাষাভিত্তিক রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সপ্তম বর্ষের আয়োজনে উপস্থাপনার দায়িত্বও পালন করবেন মৌসুমী।

    দীর্ঘদিন ধরে গুণগত মান ও ভোক্তাদের আস্থা ধরে রাখা ইস্পাহানি মির্জাপুর চায়ের সঙ্গে মৌসুমী মৌয়ের এই সম্পৃক্ততা ব্র্যান্ডটির প্রচার কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    ব্র্যান্ডটির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি স্বাক্ষরের পর নিজের অনুভূতি জানিয়ে মৌসুমী মৌ বলেন, ‘ইস্পাহানি মির্জাপুর চায়ের মতো একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আগামী দুই বছর ব্র্যান্ডটির সঙ্গে দারুণ কিছু কাজ হবে বলে আশা করছি। বিশেষ করে বাংলাবিদ-এর মতো একটি গুরুত্বপূর্ণ আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন