রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাসনিম জারা বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ নখে ময়লা জমে থাকলে অজু হবে কি? ‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’ ১৬ বছরেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক, ইতিহাস গড়লেন কাভান সুলিভান নানির ‘দ্য প্যারাডাইস’ তিন দিনেই ১০০ কোটির ক্লাবে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, তাসনিম জারা বললেন ‘আমি বাকরুদ্ধ’ মেসি-ওতামেন্দিবিহীন আর্জেন্টিনায় ডাক পেতে পারেন বোকা ডিফেন্ডার ব্লাঙ্কো শ্রীলীলার এক পোস্ট দেখেছে ২৫ কোটির বেশি মানুষ
  • নানির ‘দ্য প্যারাডাইস’ তিন দিনেই ১০০ কোটির ক্লাবে

    নানির ‘দ্য প্যারাডাইস’ তিন দিনেই ১০০ কোটির ক্লাবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রক্তক্ষয়ী সংঘর্ষ, কাটা মাথা ও বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গের দৃশ্যে ভরপুর নানির নতুন অ্যাকশন-ড্রামা ‘দ্য প্যারাডাইস’। অতিরিক্ত গ্রাফিক সহিংসতার কারণে সমালোচনার মুখে পড়লেও বক্স অফিসে দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি।

    স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, এরই মধ্যে সিনেমাটির বৈশ্বিক আয় ১১৯ কোটি ৫০ লাখ রুপি ছাড়িয়েছে। মুক্তির আগে ২৩ সেপ্টেম্বর প্রিমিয়ার শো থেকে ১১ কোটি ৬০ লাখ রুপি আয় দিয়ে যাত্রা শুরু করে ‘দ্য প্যারাডাইস’। ওই দিন প্রায় ৯০০টি শো অনুষ্ঠিত হয়।

    পরদিন ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে মুক্তির পর সিনেমাটির আয় বেড়ে দাঁড়ায় ৩৪ কোটি ৬৫ লাখ রুপিতে। এরপর আয়ে কিছুটা ওঠানামা থাকলেও তৃতীয় দিন, ২৬ সেপ্টেম্বর ভারতে ১৫ কোটি ২৫ লাখ রুপি নেট আয় করে ছবিটি।

    এখন পর্যন্ত ভারতে সিনেমাটির নেট আয় ৭৬ কোটি ৪০ লাখ রুপি। এর বড় অংশ এসেছে তেলেগু সংস্করণ থেকে। পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে প্রায় ২৯ কোটি রুপি।

    বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সিনেমাটির অতিরিক্ত সহিংসতা নিয়ে আলোচনা চলছে। ছবির গল্পে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও এক তরুণের প্রতিশোধের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির পর্যালোচনায় বলা হয়েছে, ১৯৮০-এর দশকের সেকেন্দ্রাবাদের একটি বস্তিতে সামন্তপ্রভুর নির্যাতনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে থাকা ‘জাদল’ চরিত্রকে ঘিরেই এগিয়েছে কাহিনি।

    তবে সমালোচকদের একটি অংশের মতে, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে নির্মিত আবেগনির্ভর গল্পকে অনেকটা আড়াল করে দিয়েছে অতিরিক্ত গ্রাফিক সহিংসতার দৃশ্য। বাতাসে উড়ে যাওয়া কাটা মাথা, বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ এবং গর্ভবতী নারীর ওপর নির্যাতনের মতো দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন তারা। এসব দৃশ্য সাধারণ দর্শকদের জন্য অস্বস্তিকর হতে পারে বলেও মত এসেছে।

    চরম সহিংসতার কারণে সিনেমাটি ‘এ’ (অ্যাডাল্ট) সার্টিফিকেট পেয়েছে। তবে এসব সমালোচনার মধ্যেও দর্শকদের সাড়া পাওয়ায় সন্তুষ্ট নানি এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

    শ্রীকান্ত ওদেলার পরিচালনায় ‘দ্য প্যারাডাইস’-এ নানির বিপরীতে অভিনয় করেছেন কায়াদু লোহার। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোহন বাবু, সোনালি কুলকার্নি, রাঘব জুয়াল ও ঈশ্বরী রাও। সিনেমাটিতে ক্যামিও চরিত্রে দেখা গেছে কীর্তি সুরেশকেও।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন