রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’ ১৬ বছরেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক, ইতিহাস গড়লেন কাভান সুলিভান নানির ‘দ্য প্যারাডাইস’ তিন দিনেই ১০০ কোটির ক্লাবে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, তাসনিম জারা বললেন ‘আমি বাকরুদ্ধ’ মেসি-ওতামেন্দিবিহীন আর্জেন্টিনায় ডাক পেতে পারেন বোকা ডিফেন্ডার ব্লাঙ্কো শ্রীলীলার এক পোস্ট দেখেছে ২৫ কোটির বেশি মানুষ সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে বাংলাদেশকে ১০ কোটি ডলার দিচ্ছে এডিবি আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের মধ্যে সংঘর্ষ রাবির হলে ঘুমন্ত শিক্ষার্থীকে বিষধর সাপের কামড় রাড্ডা কেন্দ্রে হামলা-লুটপাট: শাহ আলী থানার ওসি প্রত্যাহার
  • সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, তাসনিম জারা বললেন ‘আমি বাকরুদ্ধ’

    সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, তাসনিম জারা বললেন ‘আমি বাকরুদ্ধ’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করেন।

    শনিবার দিবাগত রাতে ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর দুর্বৃত্তরা সেখানে হামলা চালায়। এ সময় স্টুডিওর সিসি ক্যামেরা, বিভিন্ন যন্ত্রপাতি ও কক্ষের অন্যান্য সামগ্রী ভাঙচুরের পাশাপাশি লুটপাট করা হয়।

    ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাসনিম জারা লিখেছেন, ‘আমি বাকরুদ্ধ।’ তিনি বলেন, সালমান মুক্তাদিরের মতো বড় পরিসরে কথা বলার সুযোগ দেশে খুব কম মানুষের রয়েছে। তার মতে, যারা হামলা চালিয়েছে তারা জানত ঘটনাটি ব্যাপকভাবে আলোচনায় আসবে এবং সরকারের শীর্ষ পর্যায়েও বিষয়টি নজরে আসতে পারে।

    তাসনিম জারা আরও লেখেন, এত কিছুর পরও স্টুডিওতে এমনভাবে ভাঙচুর করা হয়েছে, যাতে পুরো ঘটনাটি সবার চোখে পড়ে। তার ভাষ্য, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যখন মনে করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কেউ নেই, তখনই এমন ঘটনার সাহস তৈরি হতে পারে।

    পোস্টে তিনি আরও বলেন, সালমানের মতো পরিচিত একজন কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে যদি এমন ঘটনা ঘটে, তাহলে যেসব দোকানি ও ছোট ব্যবসায়ী নিজেদের সমস্যার কথা সংবাদমাধ্যমে তুলে ধরার সুযোগ পান না, তাদের পরিস্থিতি নিয়েও ভাবা প্রয়োজন।

    এদিকে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন সালমান মুক্তাদির। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে বলেন, ‘এই ভিডিওটা শুধু বানানো স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য, প্লিজ আপনি কোনো টেনশন নেবেন না। দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’

    স্টুডিওতে ভাঙচুরের প্রসঙ্গ তুলে সালমান বলেন, বাংলাদেশে নতুন কিছু করার ক্ষেত্রে নিরাপত্তা ও প্রভাবশালী কারও সমর্থন না থাকলে নানা ধরনের ঝুঁকির মুখে পড়তে হয়। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, গত ১২ বছরে একটি ছোট কক্ষ থেকে কাজ শুরু করে তিনি বর্তমান পর্যায়ে এসেছেন।

    সালমান বলেন, তার এই অভিজ্ঞতা থেকে নতুন প্রজন্মের যারা বাংলাদেশে কিছু করার স্বপ্ন দেখছেন, তাদেরও বাস্তবতা সম্পর্কে ধারণা নেওয়া উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন, হামলার ঘটনায় বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত। তবে তার এই দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

    স্টুডিওতে কর্মরতদের উদ্দেশে সালমান বলেন, ভাঙচুরের ঘটনায় অফিসের কর্মীরা কাঁদছেন। তাদের আশ্বস্ত করে তিনি বলেন, এই পরিস্থিতি তাকে থামিয়ে দেবে না এবং ভবিষ্যতে আরও বড় কিছু করার চেষ্টা করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন