মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান আইজিপির বক্তব্য নিয়ে বিতর্কের পর কী হবে, জানালেন তথ্য উপদেষ্টা শাড়ি বিতর্কে তিন মামলা, ‘সোলজার’ নিয়েও অনিশ্চয়তা—চাপে তানজিন তিশা পাঁচ কোম্পানির নামমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা জ্বালানি, রেল ও অবকাঠামো খাতে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বাংলাদেশের নতুন হাইকমিশনারের সাক্ষাৎ লিবিয়ার পার্লামেন্ট স্পিকারের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মডেলের, অস্বীকার হোয়াইট হাউসের ২০২৬ ব্যালন ডি’অর: কে জিতলেন কোন পুরস্কার ১১ দিনেই ৭১০ কোটি রুপি আয়, তামিল সিনেমার শীর্ষে ‘জেলার ২’
  • নতুন জায়গাও লাগছে পুরোনো! দায়ী সোশ্যাল মিডিয়া

    নতুন জায়গাও লাগছে পুরোনো! দায়ী সোশ্যাল মিডিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোশ্যাল মিডিয়ায় আগেভাগেই গন্তব্যের ছবি-ভিডিও দেখে ফেলায় নতুন জায়গায় গিয়ে আগের মতো বিস্ময় বা রোমাঞ্চ অনুভব করছেন না অনেক পর্যটক। অতিরিক্ত অনলাইন গবেষণার কারণে ভ্রমণের স্বতঃস্ফূর্ত আনন্দ কমে যাচ্ছে বলে উঠে এসেছে একটি আন্তর্জাতিক জরিপে।

    ইউরোনিউজ প্রকাশিত ওই জরিপে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও লাতিন আমেরিকার ১০ হাজার ৬৮৪ জন প্রাপ্তবয়স্কের মতামত নেওয়া হয়।

    জরিপ অনুযায়ী, ৭৪ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, ভ্রমণের আগে গন্তব্য সম্পর্কে এত বেশি তথ্য সংগ্রহ করেন যে সেখানে গিয়ে নতুন কিছু আবিষ্কারের অনুভূতি অনেকটাই হারিয়ে যায়।

    এছাড়া ৬৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, প্রথমবার কোনো স্থানে গেলেও আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ছবি ও ভিডিও দেখার কারণে জায়গাটি তাদের কাছে পরিচিত মনে হয়েছে। আর ৬৪ শতাংশ জানিয়েছেন, অনলাইনে আগেই দেখে রাখায় দর্শনীয় স্থান বা জনপ্রিয় ভিউপয়েন্ট সহজেই চিনে ফেলতে পেরেছেন।

    জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কিরিল লিয়াখ বলেন, মানুষ ভ্রমণের আগে অনিশ্চয়তা কমাতে তথ্য খোঁজেন। এতে পরিকল্পনা সহজ হলেও নতুন জায়গা প্রথমবার আবিষ্কারের যে বিশেষ অনুভূতি, তা অনেকটাই ম্লান হয়ে যায়।

    বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের প্রকৃত আনন্দ ধরে রাখতে সবকিছু আগে থেকে অনলাইনে দেখে নেওয়ার বদলে কিছুটা অজানাকে জায়গা দেওয়া উচিত। এ জন্য ডিজিটাল কনটেন্টের পাশাপাশি গাইডবুক ব্যবহার, স্থানীয় বাসিন্দাদের পরামর্শ নেওয়া এবং নির্দিষ্ট পরিকল্পনার বাইরে ঘুরে দেখার অভ্যাস ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলতে পারে।

    তাদের মতে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া নির্ভরতা কমাতে পারলে ভ্রমণের বিস্ময়, কৌতূহল এবং নতুন কিছু আবিষ্কারের আনন্দ আবারও ফিরে আসতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন