মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাঁচ কোম্পানির নামমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা জ্বালানি, রেল ও অবকাঠামো খাতে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বাংলাদেশের নতুন হাইকমিশনারের সাক্ষাৎ লিবিয়ার পার্লামেন্ট স্পিকারের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মডেলের, অস্বীকার হোয়াইট হাউসের ২০২৬ ব্যালন ডি’অর: কে জিতলেন কোন পুরস্কার ১১ দিনেই ৭১০ কোটি রুপি আয়, তামিল সিনেমার শীর্ষে ‘জেলার ২’ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
  • কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বাংলাদেশের নতুন হাইকমিশনারের সাক্ষাৎ

    কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বাংলাদেশের নতুন হাইকমিশনারের সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। লন্ডনের মার্লবোরো হাউসে কমনওয়েলথ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার (২৭ অক্টোবর) যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

    হাইকমিশন জানায়, সাক্ষাৎকালে কমনওয়েলথের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় আসন্ন কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের প্রস্তুতি এবং বোর্ড অব গভর্নরসের নির্বাহী সদস্য হিসেবে নীতিনির্ধারণে বাংলাদেশের অবদান রাখার বিষয়টি গুরুত্ব পায়।

    এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তাঁরা।

    বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার বিষয়টিও গুরুত্ব পায়। এসব ক্ষেত্রে কমনওয়েলথের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন